HomeTop Newsবিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা

বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা

ডেস্ক রিপোর্টঃ

বিদেশে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের সরকারকে তা অবহিত করবে বলে ঢাকা প্রত্যাশা করে, যাতে ওই নাগরিককে কনস্যুলার সহায়তা দেওয়া যায়, এ কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের বিষয়ে তথ্য আদান-প্রদানে ঘাটতি থাকার বিষয়টি সামনে আসায় রিয়াদের কাছে এর ব্যাখ্যা চেয়েছে ঢাকা।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশে কোনো সৌদি নাগরিক ফৌজদারি অভিযোগে গ্রেফতার হলে সৌদি কর্তৃপক্ষকে তা জানানো হবে, যাতে তারা ওই নাগরিককে কনস্যুলার সহায়তা দিতে পারে। অন্তত তাদের জানা উচিত যে তাদের একজন নাগরিক বাংলাদেশের মাটিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

একইভাবে সৌদি আরবসহ অন্যান্য দেশও বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশকে অবহিত করবে বলে ঢাকা প্রত্যাশা করে, যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়— উল্লেখ করেন তিনি।

এই ঘটনায় প্রতিবেদনে উল্লিখিত অপরাধের বিষয়টিকে গভীর হতাশাজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় উদ্দেশ্যে মানুষ যে পবিত্র স্থান পরিদর্শন করেন, সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments