HomeTop Newsজনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিনিধিঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের ছবক দেওয়া হচ্ছে। বিদেশে বসে বাংলাদেশে বাস-ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার ও দেশের সাধারণ মানুষ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর দেশকে শোষণ ও নির্যাতন করা হয়েছে। এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। একাত্তরের পরাজিত শক্তি ও গত ১৭ বছরের ফ্যাসিবাদী শক্তি এক হয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments