HomeTop Newsনাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) ও মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাকিব আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাং আলোগোলা জোড়া থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আরফাত হোসেন বলেন, আটক মাদক পাচারকারী, জব্দ করা বোট ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments